শিরোনাম
◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ!

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় লিঙ্গের মানুষদের উচ্চশিক্ষার সুযোগ দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়

দেবদুলাল মুন্না: [২] এ বিষয়ে স্টেট ওয়াচকে শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, একটি দেশের সব শ্রেণির জনগোষ্ঠীর শিক্ষা গ্রহণের সাংগঠনিক অধিকার রয়েছে। সে হিসেবে হিজড়াদেরও সেই অধিকার রয়েছে। কিন্তু তাদের জন্য বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। না হলে তারা এভাবেই থেকে যাবে যুগের পর যুগ। এ কারণেই আমরা বিষয়টি সামনে আনার চেষ্টা করছি। সরকার যদি বিশেষভাবে তাদের দিকে নজর দেয় তাহলে তারাও মূলধারায় ফিরে আসবে। আমরা চেষ্টা করছি তাদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করার।

[৩] ইউজিসি ৪৬তম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে সরকারের কাছে এ সুপারিশ করেছে। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে হিজড়াদের সংগঠনগুলো ইউজিসিকে ধন্যবাদ জানিয়েছে। উচ্চ শিক্ষা স্তরে শিক্ষার বিশেষ সুযোগ সৃষ্টির সুপারিশে ইউজিসিকে ধন্যবাদ জানিয়েছে হিজড়াদের সংগঠন সচেতন সমাজসেবা হিজড়া সংঘ। এই সংগঠনের নেত্রী ইভান আহমেদ কথা বলেন, যুগের পর যুগ ধরে আমরা হিজড়ারা বঞ্চিত। লেখাপড়ার সুযোগ নেই, চাকরির সুযোগ নেই। সরকার বিভিন্ন সময় উদ্যোগ নিয়েও থেমে যায়। তবে ইউজিসির সুপারিশে আমরা আশার আলো দেখতে পারছি।

[৪] ইউজিসির প্রতিবেদনটিতে হিজড়া ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার বিশেষ সুযোগ দেওয়াসহ ২৪টি সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনটির সুপারিশ অংশের ২২ নম্বর সুপারিশে বলা হয়েছে, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাপূর্ণ শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়