শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের প্রথমদিন আয়া সোফিয়ায় সময় কাটালেন এরদোগান

ডেস্ক রিপোর্ট : কল্যাণ কামনায় নববর্ষের প্রথমদিন ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে সময় কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

অতীতের সব ভুলভ্রান্তি ঘুচিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় এ দিন কাটিয়েছেন তিনি।

তুরস্কভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম তুর্কি উর্দু জানিয়েছে, ১ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজ আদায়ের জন্য ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে গিয়েছিলেন তুর্কি সুলতান এরদোগান।

নামাজের পর নতুন বছরে তুরস্কসহ মুসলিমবিশ্বের জন্য কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এতে অংশ নেন তুর্কি প্রেসিডেন্ট।

পরে মসজিদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এরদোগান বলেন, ঐতিহাসিক আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর ২০২০ সালে আমাদের সবচেয়ে বড় অর্জন ও সাফল্য।
সূত্র- যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়