শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল প্রসাধনী ও ফুড আইটেম কারখানাকে সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: রাজধানীর বংশাল ও চকবাজার এলাকায় ৮টি নকল প্রসাধনী ও ফুড আইটেম কারখানায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের পরিচালনায় এবং র‌্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে অনুমোদনহীন নকল ক্রিম, লোশন, শ্যাম্পু, তেল, সাবাননহ বিভিন্ন নকল প্রসাধনী ও চকলেট, ক্যান্ডি, চুইংগাম, মধুসহ বিভিন্ন নকল ফুড আইটেম উৎপাদন ও মজুদের দায়ে ৪ প্রতিষ্ঠান ও একজন বাড়ির মালিককে ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ২ জনকে ১ বছর ও ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা আনুমানিক ৫০ লাখ টাকার নকল ও ভেজাল প্রসাধনী, তা তেরির সরঞ্জামাদি-কাঁচামাল ও ফুড আইটেম ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের ৭টি গোডাউন সিলগালা করা হয়েছে।

র‌্যাব জানায়, অর্থ ও কারাদণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশি-বিদেশী নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে নকল প্রসাধনী ও ফুড আইটেম বাজারজাত করছিলেন। কারাদণ্ডপ্রাপ্তদের কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়