শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রিসের ওলগায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের পোশাক, খাদ্যসহ বিভিন্ন সামগ্রী দিয়েছে বাংলাদেশ দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার গ্রিসের এথেন্সের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৪ ডিসেম্বরে আগুনে প্রায় ৭০ জন প্রবাসী শ্রমিকের অস্থায়ী আবাসস্থল, অর্থ, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ সবকিছু সর্ম্পূণরূপে পুড়ে যায়।

[৩] প্রবাসী শ্রমিকরা সে সময় কৃষিখাতে কর্মরত থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।

[৪] রাষ্ট্রদূত আসুদ আহমেদের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একট টিম ক্ষতিগ্রস্থ প্রবাসীদের আবাসস্থল পরিদর্শন করেন। গ্রিক কর্তৃপক্ষের সাথে সভা করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

[৫] পরিদর্শনকালে প্রবাসীরা এই সংকটকালে তাদেরকে বিনা ফিতে পুনরায় পাসর্পোট প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতার জন্য অনুরোধ জানান তারা।

[৬] দূতাবাসের আহ্বানে গ্রিসের বসবাসরত প্রবাসী বাংলাদেশি নেতাদের সহায়তায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে পোশাক, চাল, ডাল, তেল, লেপ-কম্বল, চুলা, রান্নার সরঞ্জাম ও বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

[৭] এথেন্সসহ গ্রিসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসীনেতারা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্থ প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সাধ্যমত সাহায্য বিতরণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়