শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ট্রিপল সেঞ্চুরির’ রেকর্ড গড়লেন সাউদি

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ট্রিপল শতকের মাইলফলক স্পর্শ করলেন কিউই পেসার টিম সাউদি। চলতি বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩০০ উইকেট শিকার করার কীর্তি গড়েন ৩২ বছর বয়সী এই পেসার।

[৩] আজ (২৯ ডিসেম্বর) চলতি টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানি ব্যাটসম্যান হ্যারিস সোহেলের উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করেন সাউদি। দ্বিতীয় ইনিংসের ১৮ তম ওভারে বল করতে আসলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ বানিয়ে সোহেলকে ফেরান সাউদি। আর এতে রেকর্ড বুকে নিজের নাম লেখান তিনি।

[৪] নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাউদি। ৭৬ ম্যাচ খেলে ১৪২ ইনিংসে খেলে এমন রেকর্ড গড়েন তিনি। এছাড়া ৩৬১ উইকেট নিয়ে দ্বিতীয়ে আছেন ড্যানিয়েল ভেট্টরি। আর ৪৩১ উইকেট শিকার করে নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন রিচার্ড হ্যাডলি। - আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়