শিরোনাম
◈ যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প ◈ অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা ◈ এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিবিহীন বার্সেলোনা রাতে লড়াইয়ে নামবে এইবারের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : [২] স্প্যানিশ লা লিগায় আলাদা ভাবে মাঠে নামবে বার্সেলোনা, লেভান্তে ও সেভিয়া। মঙ্গলবার রাত সোয়া ১২ টায় এইবারের মুখোমুখি হবে বার্সা। যেখানে অনুপস্থিত থাকবেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।

[৩] চলতি মৌসুমটা ভাল যাচ্ছে না কাতালানদের। ১৪ ম্যাচ খেলে ৭ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে একধাপ আগাতে চায় রোনাল্দ কোম্যানের শিষ্যরা।

[৪] প্রতিপক্ষ এইবার ১৫ ম্যাচ খেলে মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে। সে দিক বিবেচনায় বার্সোলোনাকেই এগিয়ে রেখেছেন সমর্থকরা। গেল মঙ্গলবার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ জয় পায় ব্রাউগানারা। এরপরই ছুটি কাটাতে আর্জেন্টিনায় যান মেসি। এরমধ্যেই বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, গোড়ালিতে চোট থাকায় বিশ্রামে রাখা হয়েছে দলটির সবচেয়ে বড় তারকাকে।

[৫] দিনের অপর ম্যাচ রাত আড়াইটায় রিয়াল বেটিসের মুখোমুখি হবে লেভান্তে। রাত ১০ টায় সেভিয়ার সঙ্গে লড়বে ভিয়ারিয়াল। - গোল ডটকম/ আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়