শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঈদ তারেক: মার্ক্সবাদী আর ধর্মবিশ্বাসী- দুটো একসঙ্গে হওয়া যায় না

সাঈদ তারেক: [ক] বেশ কয়েক বছর আগে দেশের দুই ‘আলোচিত’ ‘কমরেডে’র একত্রে হজ্ব ব্রত পালন করার কিছু ছবি দেখেছিলাম। তারা তখন রাষ্ট্রের গুরুদায়িত্ব পালনে রত। সর্বহারা বিপ্লবে ব্যর্থ হয়ে বা ক্ষ্যান্ত দিয়ে ক্ষমতার মধুমেহনে ব্যস্ত। ‘কমরেড’ বলা হয়, মার্ক্সবাদী বা মার্ক্সীয় দর্শনে বিশ্বাসীদের। সাধারনত এরা বামপন্থী হিসেবে পরিচিত হন। মার্ক্সবাদে ইশ্বরের কোনো অস্তিত্ব নেই। ধর্মবিশ্বাসকে এতে আফিমের সাথে তুলনা করা হয়েছে। ফলে যারা মার্ক্সবাদী হন তাদের নাস্তিক হতে হয়। কথিত এই দুই কমরেড সম্পর্কেও জানা ছিলো তারা নাস্তিক বা কোনো ধর্মে বিশ্বাস করেন না, প্রগতিশীল। সেই তারা যখন ‘প্রতিক্রিয়াশীল’দের দলে শামিল হয়ে হজ্বব্রত পালন করেন ধরে নেয়া যায় তাদের একটা ভন্ডামি। হয় মার্ক্সবাদী হওয়া, অথবা ধর্মীয় আচার পালন করা। কেউ বলতে পারেন দু’টোই। হতে পারে। কারণ মার্ক্সবাদী আর ধর্মবিশ্বাসী- দুটো একসঙ্গে হওয়া যায় না।

(খ) ’৭২ থেকে ’৭৫- প্রচণ্ডরকম ‘মুজিববিরোধী’ বা ‘মুজিববিদ্বেষী’দের একটি অংশকে দেখা যায় আওয়ামী লীগের চাইতেও বেশি ‘মুজিবভক্ত’ বা ‘মুজিবপ্রেমী’ হয়ে যেতে। হাল আমলে এই প্রবণতাটা একটু বেশিই যেন। মাঝেমাঝে বিভ্রান্ত হয়ে যাই। কারণ আসল মুজিবপ্রেমীদের দেখেছি ’৭৬ থেকে ’৯৭- যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো না। এখনকার এই এতো এতো মুজিবভক্ত যে তখন কোথায় ছিলো! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়