শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়জনকে বাঁচাতে একটি পরিবারের যুদ্ধ

ডিডব্লিউ: হোসে গার্সিয়া নয় সন্তানের বাবা৷ করোনা পজিটিভ হওয়ার পর এক মেয়ে বাবাকে নিয়ে গিয়েছিলেন নিজের হাসপাতালে৷ তারপর গৃহকর্তাকে রক্ষায় কী চেষ্টাই না করেছে পুরো পরিবার৷

মেয়ের সেবা...
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লা মেসা শহরের লা ক্রুসেস হাসপাতালে কাজ করেন কারোলিনা গার্সিয়া৷ বাবার করোনা ধরা পড়ার পর সেখানেই চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ করোনার বিধিনিষেধ মানতে হয় বলে পরিবারের সবাই প্রতিদিন এসে দাঁড়াতো এই জানালায়৷ উঁকি দিলেই দেখা যেতো বাবার সেবা করে যাচ্ছে মেয়ে ক্যারোলিনা৷


বাবাকে দেখবে বলে...
হোসে গার্সিয়ার আরেক মেয়ে কনি দমিংগুয়েজ প্রতিদিন এভাবেই জানালাটা পরিষ্কার করতেন৷ এই জানালা দিয়ে যে বাবাকে দেখা যায়, বাবাও দেখতে পায় প্রিয়জনদের!


একটু দেখা, একটু কথা
হোসে গার্সিয়াকে দেখর জন্য, তার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে থাকতো সবাই৷ মাঝে মাঝে ভিডিও কলে ইচ্ছে পূরণ হতো৷ ছবিতে বাবার সঙ্গে ভিডিও কলে তিন মেয়ে আদ্রিয়ানা, রাকুয়েল আর কনি৷


কুকুরও...
হোসে গার্সিয়ার মন ভালো করার জন্য সেদিন প্রিয় কুকুর ডজারকেও নিয়ে আসা হয়েছিল ভিডিও কলে৷ ছবিতে মেয়ে কারোলিনা আর এরিকার মাঝে বসে আছে ডজার৷


শেষ শ্রদ্ধা
লা মেসা শহরের সান হোসে সেমেটারিতে হোসে গার্সিয়াকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনরা৷


শেষ ঠিকানা
সান হোসে কবরস্থানে কবর খুঁড়ছেন হোসে গার্সিয়ার দুই ছেলে৷ একটু পরে বাবাকে শেষ শয্যায় শুইয়ে দেবেন তারা৷ গ্রন্থনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়