শিরোনাম
◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্র্যাকের অভিবাসন পুরস্কার পেলেন ১৩ সাংবাদিক

কূটনৈতিক প্রতিবেদক: [২] অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

[৩] জাতীয় বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন, নিউ এজের ওয়াসিম উদ্দিন ভূঁইয়া, প্রথম আলোর মো. মহিউদ্দিন এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরা।

[৪] আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন, সিলেটের দৈনিক জালালাবাদের আবু তাহের মো. তুরাব, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ফারুক মুনির এবং দৈনিক ফেনীর সময়ের মো. এমদাদ উল্লাহ।

[৫] টেলিভিশন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, ডিবিসি টেলিভিশনের সাবিনা ইয়াসমিন, যমুনা টিভির সালাউদ্দিন আহমেদ এবং নিউজ২৪ টিভির আশিকুর রহমান শ্রাবণ।

[৬] রেডিও বিভাগে একমাত্র বিজয়ী বাংলাদেশ বেতারের মো. মোস্তাফিজুর রহমান।

[৭] অনলাইন সংবাদপত্র বিভাগে পুরস্কার পেয়েছেন প্রথম আলো অনলাইনের মানসুরা হোসাইন, তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির ফ্রিল্যান্স রিপোর্টার কামরুজ্জামান এবং বাংলা ট্রিবিউনের সাদ্দিফ অভি।

[৮] ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যাশা প্রকল্পের আওতাধীন মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডের মতো পদক্ষেপগুলো নিয়মতান্ত্রিক, নিরাপদ ও নিয়মিত অভিবাসনে সরকারের প্রচেষ্টাগুলোকে আরও সমৃদ্ধ করবে

[৯] ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম হাসান মূল বক্তব্য উপস্থাপনের সময় অভিবাসীদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

[১০] ২০১৫ সাল থেকে ব্র্যাক এ পুরস্কারটি প্রবর্তন করে। এ বছরের পুরস্কার আইওএম বাংলাদেশ এবং ব্র্যাক অংশীদারত্বের ভিত্তিতে ‘বাস্তবায়ন প্রত্যাশা প্রকল্প’ থেকে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়