শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ্ আলী ফরহাদ: সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস ভ্যাকসিনের দাম সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে

শাহ্ আলী ফরহাদ: একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে যে ইউরাপ ও আমেরিকার চেয়ে বেশি দামে ভ্যাকসিন কিনবে বাংলাদেশ। তাদের লক্ষ্য দেখানো এই প্রক্রিয়ায় নিশ্চয়ই দুর্নীতির সুযোগ রাখা হয়েছে। প্রসঙ্গত, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানতে পারছি যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নে বিক্রি হবে ২ দশমিক ১৮ ডলার। আমেরিকা কিনবে ৪ ডলারে। বাংলাদেশ প্রতি ডোজ কিনবে ৫ ডলারে।

এখানে প্রথমেই যা লক্ষ্য করতে হবে তা হলো অক্সফোর্ডের ভ্যাকসিন-সহ অন্যান্য সকল বড় ভ্যাকসিন উদ্যোগের পেছনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র আগে থেকেই মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সুতরাং তাদের জন্য তুলনামূলক কম মূল্য ধরা হয়েছে কারণ সেই বিষয়ে কোম্পানিগুলোর সাথে আগেই একটি সমঝোতা ছিল। বাংলাদেশ সহ অন্যান্য দেশ কিন্তু ভ্যাকসিন উৎপাদনের শুরুতে কোনো বিনিয়োগ করেনি।

দ্বিতীয়ত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন করার দায়িত্বে আছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। গত শনিবার ভারতের পত্রিকা দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ভারতে প্রতি ডোজ বিক্রি হবে ১ হাজার রুপি করে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভারত থেকেও কম দামে পাচ্ছে এই ভ্যাকসিন।

সুতরাং, দেশবিরোধী শক্তির গুজব থেকে সাবধান থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সময়মতোন সবার কাছে ভ্যাকসিন পৌঁছানোর। দেশের মানুষকে সুরক্ষিত করাই এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।

সূত্র: সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর।

  • সর্বশেষ