শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামাতাকে বাঁচাতে গিয়ে ফাঁসলেন শ্বশুর

নূর মোহাম্মদ: [২] মেয়েকে হত্যার ঘটনায় জামাতার বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন পটুয়াখালীর জলিল দুয়ারি। কিন্তু ২ বছর পর জলিল দুয়ারি এফিডেভিট করে আদালতকে জানায়, সে প্ররোচিত হয়ে মামলা দায়ের করেছিল। প্রকৃতপক্ষে তাঁর মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আসামি কাউসার গাজীকে অব্যাহতি দিয়ে জামিন দিলে তার কোন আপত্তি নেই।

[৩] এফিডেভিটে তিনি আরও বলেন, আমার মেয়ে জামাই দুটি নাবালক সন্তানের পিতা। তাই ওদের ভবিষ্যতের জন্য এই মামলাটি পরিচালনা করার আবশ্যিকতা নেই। তাই এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দিলে আমার কোন আপত্তি নেই।

[৪] নিহত সাথীর বাবার বক্তব্য সম্বলিত এফিডেভিট দেখে মঙ্গলবার হাইকোর্ট আসামি মোহাম্মদ কাউসার গাজীকে জামিন দেন। একইসঙ্গে বাদী তথা মেয়ের বাবার বিরুদ্ধে মামলা করতে পটুয়াখালী সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়