শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে মার্কিন কংগ্রেসে পাস হলো ৯০০ বিলিয়ন ডলারের করোনা পুনরুদ্ধার বিল

আসিফুজ্জামান পৃথিল: [২] হোয়াইট হাউস জানিয়েছে, ডেস্কে যাবা মাত্রই আলোচিত এই বিলে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাসের আলোচনার পর রোববার একটি চুক্তিতে সম্মত হন রিপাবলিকান ও ডেমোক্রেটরা। এরই ভিত্তিতে সোমবার তা পাস হয়। এই প্যাকেজ ছাড়াও নতুন অর্থবছরের জন্য ফেডারেল এজেন্সিগুলিকে তহবিল সরবরাহের জন্য এক বিশাল ১.৪ ট্রিলিয়ন ডলার সরকারী তহবিল বিল পাস হয়েছে। ফলে আপাদত শাটডাউনে যেতে হবে না মার্কিন প্রশাসনকে। সিএনএন

[৩] নতুন প্রণোদনায় প্রাপ্তবয়স্কের জন্য সরাসরি এককালীন মাথাপিছু ৬০০ ডলার প্রদান, অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য এককালীন মাথাপিছু ৬০০ ডলার, প্রতি সপ্তাহে মাথাপিছু ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, এছাড়া পে চেক নিরাপত্ত প্রকল্পের প্রায় ২৮৪ বিলিয়ন ডলার, বাড়ি ভাড়া সহায়তাতে ২৫ বিলিয়ন ডলার, উচ্ছেদের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো এবং স্কুল ও কলেজগুলির জন্য ৮২ বিলিয়ন ডলার রাখা হয়েছে রয়েছে। ফক্স

[৪] সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল চুক্তিটি ঘোষণার পর বলেছিলেন, মার্কিনিরা যে ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন, শেষ পর্যন্ত তা করতে আমরা এমত হয়েছি। এর আগে বছরের শুরুতে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের প্রথম প্রণোদনা প্যাকেজ পাস হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়