শিরোনাম
◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবরার হত্যা মামলার বিচারে আদালত পরিবর্তনের আবেদন খারিজ

নূর মোহাম্মদ: [২] বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারক পরিবর্তনও আদালত স্থানান্তর চেয়ে আসামিদের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবারবিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

[৩] আদালত আসামি পক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, কোর্টের আদেশেই বলা হয়নি সাক্ষী রিকলের। সেখানে আপনারা কোর্ট ট্রান্সফারের আবেদন করেছেন। আমরা মনেকরি সিআরপিসি ৫২৬ অনুযায়ী আবেদন যথাযথ হয়নি। এরপর আদালত আসামিদের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এরআগে ১৮ ডিসেম্বর বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারক পরিবর্তন ও আদালত স্থানান্তর চেয়ে হাইকোর্টে আবেদন করেন আসামিপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়