শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় সিআইডির অভিযানে প্রতারক গ্রেফতার

শরীফা খাতুন : [২] পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আলী হোসেন গাজী (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে খুলনা সিআইডি।

[৩] বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৫ টায় ডুমুরিয়ার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন গাজী ডুমুরিয়া উপজেলার মারতিয়া গ্রামের সরোয়ার গাজীর ছেলে।

[৪] খুলনা সিআইডি সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বুধবার ডুমুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীরা । মামলাটির দায়িত্ব পাওয়ার পর সিআইডি চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার মামলাটি তদন্ত করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়