শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আলেমরা

বাশার নূরু: [২] ভাস্কর্য ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গেছেন আলেমরা। সোমবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক শুরু হয়। কওমী মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্ত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে আরও আছে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊস, মাওলানা মাহজফুজুল হক, মোসলেউদ্দিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ।

[৩] ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরবেন তারা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও তারা আলোচনা করবেন ।

[৪] বৈঠকে যোগদানের আগে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক গণমাদ্যমকে বলেন, ৭/৮ জন এ বৈঠকে থাকবেন। মূর্তির বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলাপ করবেন তারা।

[৫] ইসলামে ভাস্কর্য নির্মাণ 'নিষেধ' দাবি করে গত ১৩ নভেম্বর এক সমাবেশে তা বন্ধের দাবি তোলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করেন। এ নিয়ে সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুড়ে ফেলবেন। এরপর তার দাবির সমর্থনে মাঠে নামে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক-সামাজিক সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়