শিরোনাম
◈ আগামী পাঁচ দিনে বাড়তে পারে পদ্মাসহ বড় নদীগুলোর পানি ◈ আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢল ◈ ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ : ইরানিদের শোক দেখে বিস্মিত ট্রাম্প ◈ ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে রুশ সেনাদের হাতে বিশেষ ‘ড্রোন কিলার’ বুলেট ◈ আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই, বল‌লেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ◈ যুব বিশ্বকাপের জন্য ৩০ ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে  ◈ রাখাইনে সংঘর্ষে উদ্বেগ, নতুন রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়াকড়ি ◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব বসন্তের ১০ বছর: দুসঃপ্নে পরিণত হয়েছে আরবদের স্বপ্ন

আসিফুজ্জামান পৃতির: [২] এক দশকের আগে বর্তমান সপ্তাহেই তিউনিশিয়ার তরুণ ফল ব্যবসায়ী মুহাম্মদ বুয়াজিজি একটি প্রাদেশিক সদরদপ্তরের সামনে নিজ শরীরে আগুন দেন। এই কাজটি করে পুলিশ তার ফলের গাড়ি কেড়ে নেয়ায়। বুয়াজিজির শরীরের আগুন ছড়িয়ে পড়ে আরব দেমটির সব কোনায়। ১৭ ডিসেম্বর থেকে বুয়াজিজির মৃত্যুর দিন ৪ জানুয়ারির মধ্যে পাল্টে যায় পুরো তিউনিশিয়া। অগ্নিগর্ব দেশটি থেকে উৎখাত হন দশকের পর দশক ক্ষমতা কুক্ষিগত করে রাখা জেইন আল-আবিদিন বেন আলি। দ্য গার্ডিয়ান

[৪] এই আগুন শুধু উত্তর আফ্রিকার দেশগুলোতে আটকে থাকেনি। ছড়িয়ে পড়ে মিসর, বাহরাইন, ইয়ামেন, লিবিয়া এবং সিরিয়ায়। বিক্ষোভ বিপ্লবে পরিণত হতে সময় নেয়নি। বুয়াজিজির মতো দিনে ২ পাউন্ড আয় করা পরিবারের অভাব ছিলো না আরব পেনিনসুলায়। আরবরা আর বঞ্চনার শেকলে বেঁধে থাকা অবস্থায় জীবন যাপন করতে চায়নি। এর ফল হয়েছে মারাত্মক। আমরা দেখেছি তিউনিশিয়া ছাড়া আর কোনও দেশ সফল হয়নি। সরকারের পতন হয়েছে বটে, কিন্তু যুদ্ধবিদ্ধস্ত নরকে পরিণত হয়েছে লিবিয়া। ইয়ামেনের বাতাসে ঘুরে বেড়ায় ক্ষুধার্থ শিশুদের কান্না। রূপকথার সিরিয়া পরিণত হয়েছে জীবন্ত নরকে। উত্থান হয়ে আবার ধ্বংসও হয়ে গেছে আইএস। মিসরে কিছুদিনের জন্য বিপ্লবী সরকার ক্ষমতায় এলেও স্ফিংসের মতো আবারও ক্ষমতা আকড়ে বসেছে সামরিক বাহিনী।

[৫] কেউ এখন জানে না সিরিয়া কে বা কারা চালায়? লিবিয়ায় সরকার আসলে কয়টি? ইয়ামেনে কোন আইনে হুথিদের বিদ্রোহী বলা হয়? পশ্চিমা দেশগুলো আরব বসন্তের আড়ালে মধ্যপ্রাচ্যকে বানিয়েছে নিত্য নতুন অস্ত্র পরীক্ষার ক্ষেত্র। যে আরব বসন্তে ফোটার কথা ছিলো বিপ্লবের লাল ফুল, বিদ্রোহ আর প্রেম মিলেমিশে ছাড়খার হয়ে যাবার কথা ছিলো, সে বসন্ত আসেনি। বিষাক্ত বাতাসের কঠোরতার সঙ্গে সেখানে মিশে যায় শেকলবন্দী ইয়াজিদি তরুণীদের কান্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়