শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ কোটি ১৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

নূর মোহাম্মদ : [২] চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এসব ওষুধ প্রত্যাহার করে ধ্বংস করা হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে অক্টোবর পর্য‌্যন্ত মেয়াদোত্তীর্ণ, নকল, অনিবন্ধিত ও ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত কোটি ২৬ লাখ ১০ হাজার ২০৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

[৩] সোমবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত এসময় এক হাজার ৪৩৭টি মামলাও করা হয়েছে।

[৪] এদিকে আগামী তিন মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিরোধী অভিযানের সর্বশেষ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দিয়েছেন আদালত।

[৫] এর আগে এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সারাদেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিক্রি বন্ধ এবং প্রত্যাহার/ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়