শিরোনাম
◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এক চুলও ছাড় দেয়া হবে না: কারিগরি শিক্ষা কর্মকর্তা-কর্মচারীরা

মিনহাজুল আবেদীন: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তারা।

[৩] এ সমাবেশে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা সভাপতিত্ব করেন। বোর্ডের উপ পরিদর্শক বিজয় কুমার ঘোষ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। কর্মসূচিতে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানান।

[৪] বোর্ডের সচিব ড. মো. জাহেদুল হাসান বলেন, যারা কুষ্টিয়ার বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

[৫] আইটিসি পরিচালক অধ্যাপক মামুন উল হক বলেন, ১৯৭১ সালে ধর্মের দোহাই দিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো। এখনো স্বাধীনতাবিরোধীরা ধর্মের নামে ভাস্কর্য ঐতিহ্য, কৃষ্টি, সাংস্কৃতির বিরোধিতা করছে।

[৬] উপপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, মৌলবাদী জঙ্গিগোষ্ঠী, রাজাকার, আলবদর, আলসামস ২০০১ সালে গণহত্যার সঙ্গে জড়িত ছিলো। তাদের প্রেতাত্ত্বারা এখন প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখে ঈর্ষান্নিত হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার স্পর্ধা দেখিয়েছে।

[৭] সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল শাহিন কাওছার সরকার, কারিকুলাম বিশেষজ্ঞ মো. আব্দুল কাইউম, কম্পিউটার অপারেটর মো. আব্দুল বাসেত ও অফিস সহকারী মো. নাজমুল ইসলাম প্রমুখ। সম্পাদনা : সাজিয়া আক্তার

  • সর্বশেষ