শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি সিরিজ থেকে আঙ্গুলের চোটে বাবর আজম ছিটকে গেছেন

স্পোর্টস ডেস্ক: [২] আঙুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারবেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রোববার সকালে অনুশীলনে থ্রো-ডাউনে ব্যাট করার সময় ডানহাতে বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে নেট থেকে বেরিয়ে যান বাবর।

[৩] এরপর বাবরকে নেওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। যেখানে এক্স রে রিপোর্ট এ নিশ্চিত হয় ফ্র্যাকচার। এর ফলে অন্তত ১২ দিন নেট অনুশীলনে আসতে পারবেন না পাকিস্তান দলপতি। ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাই তার আর খেলার কোন সুযোগ নেই।

[৪] অকল্যান্ড, হ্যামিল্টন ও নেপিয়ারে ১৮, ২০ ও ২২ ডিসেম্বরে মাঠে গড়াবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন টি-টোয়েন্টি।

[৫] সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, টেস্ট সিরিজের আগেই অধিনায়ক সেরে উঠবেন বলে তারা আশাবাদী, ‘এই সময়ে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবে, তার পুনর্বাসন চলবে। আশা করা যাচ্ছে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে ফিরতে পারবেন তিনি।’ - পিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়