শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার পরাজয়

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা পরাজিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে হারিয়ে বিজয়ী হয়েছেন সদ্যপ্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ছোট ভাই আলহাজ মোহাম্মদ আবু জাহের।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোটের চুড়ান্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু জাহের (আনারস) পেয়েছেন ৪০ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের (নৌকা) জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৬৩৯ ভোট।

এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী শাহ আলম সরকার ২৮০ ভোট, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীক নিয়ে আল আমিন ১২১ এবং স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম বাপ্পী পেয়েছেন ৮৭ ভোট।

রাতে জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম খান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলায় উপনির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।

এর আগে গত বছরের ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪০ হাজার ৬৭৩ ভোট পেয়ে নৌকার প্রার্থী জাহাঙ্গীর খানকে পরাজিত করেছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাহেরের বড় ভাই আবু তাহের।

ওই নির্বাচনে নৌকা পেয়েছিল ২৪ হাজার ৯২৮ ভোট এবং আনারস পেয়েছিল ৪০ হাজার ৬৭৩ ভোট। গত ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর পর এ উপজেলায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।
সূত্র- পূর্বপশ্চিম

  • সর্বশেষ