শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে বিভ্রাট বিশ্ব জুড়ে

রাশিদুল ইসলাম : [২] বিশ্ব জুড়ে কার্যত স্তব্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। তিনটি অ্যাপেই সমস্যা দেখা দিয়েছে। একাধিক ইউজার এই অভিযোগ জানাচ্ছেন। অ্যাপ ক্র্যাশ করে গিয়েছে বলে জানা যাচ্ছে। স্পুটনিক

[৩] তিনটি অ্যাপের ক্ষেত্রে ব্যবহার না করতে পারার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। যদিও মার্ক জুকারবার্গের মালিকানাধীন সংস্থার দাবি, তারা এই বিষয়ে কিছুই জানে না।

[৪] ফেসবুকে সার্ভারের সঙ্গে কানেক্ট হচ্ছে না। ফেসবুক মেসেঞ্জারে নতুন কোনও মেসেজ আসছে না। ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ কাজ করছে না। ইনস্টাগ্রাম স্টোরিতেও অনেক সময় নতুন ছবি আপলোড হচ্ছে না।

[৫] ডাউন ডিটেক্টরে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার ৩টার পর এসব সমস্যা দেখা দিয়েছে ভারতে। তার আগে জাপান ও ইউরোপে একই সমস্যা শুরু হয়। এরপর ভারতে একই সমস্যা দেখা দেয়। মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করতেই দেখাচ্ছে ‘ওয়েটিং ফর নেটওয়ার্ক’। কেউ কেউ মেসেজ আদান-প্রদান করতে পারলেও এর গতি অনেক কম।

[৬] ইনডিপেনডেন্ট জানিয়েছে, মেসেঞ্জারে এমন এক সময়ে বিভ্রাট শুরু হলো যখন ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের নিজস্ব মেসেজেস সার্ভিসেও একই ধরনের সমস্যা চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, ইনস্টাগ্রামেও মেসেজ আদান-প্রদানে ধীরগতি পাচ্ছেন ব্যবহারকারীরা।

[৭] বিজনেস ইনসাইডার ইন্ডিয়া জানায়, বিশ্বজুড়ে বিভ্রাটের কারণে মেসেঞ্জারে নতুন কোনও মেসেজ আসছে না।  এছাড়া ইনস্টাগ্রামের স্টোরি লোড হচ্ছে না। এখন অসংখ্য ব্যবহারকারী মেসেঞ্জার বিভ্রাট নিয়ে অভিযোগ করে যাচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়