শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় ৩২ খণ্ড লাশ উদ্ধার

জেরিন আহমেদ: [২] বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দায় এক ব্যক্তির ৩২ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর সময় টিভি, যুগান্তর অনলাই, দৈনিক বাংলা অনলাইন

[৩] পুলিশ সূত্রে জানা যায়, ধারনা করা হচ্ছে বুধবার রাতের কোনও এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিল।

[৪] রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়ে রাস্তার ওপর লাশটি পড়ে ছিল। তার ওপর দিয়ে অন্য যানবাহন চলাচলা করায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

[৫] সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন পড়ে থাকা লাশের প্রায় ৩২টি টুকরা উদ্ধার করে।

[৬] মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, লাশটির পরিচয় শনাক্ত করার মত অবস্থায় নেই। নিহত ব্যক্তির পরিহিত জ্যাকেট, চাঁদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। এগুলো দিয়ে আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়