শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন কমিশনকে বিএনপির স্মারকলিপি

শিমুল মাহমুদ: [২] আগামী ১০ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে প্রতিবন্ধকতা, হামলা, মামলার অভিযোগ তুলে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি দেয় বিএনপি।

[৩] মঙ্গলবার বিকালে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ইসি সচিব সিনিয়র সচিব আলমগীর হোসেন এর কাছে হস্তান্তর করেন। দলের দফতর বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে।

[৪] স্মারকলিপিতে বলা হয়, বিএনপি গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু দুর্ভাগ্য, নিয়ন্ত্রিত রাজনীতির সীমিত সুযোগেও সরকার নির্বাচনি প্রচার-প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

[৫] স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভা, ফরিদপুর পৌরসভা, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা, পাবনা জেলার ঈশ্বরদী ও বেড়া উপজেলা, বরগুনা জেলার বেতাগী পৌরসভা, বাঘারপাড়া উপজেলা, নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিচ্ছে। বিএনপি এর প্রতিকার দাবি করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়