শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বঙ্গবন্ধুকে মাইরা ফেলাইছে ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’: শেখ সেলিম

বাশার নূরু।।[২] জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, “স্বাধীনতাবিরোধী আর ‘এরা’ মিলিয়া বঙ্গবন্ধুকে হত্যা করল, মনি ভাইকে হত্যা করল, চার নেতাকে হত্যা করল। কিন্তু তাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র বঙ্গবন্ধু মারা যাওয়ার পর শেষ হইয়া গেছে। এখন তাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায়? বঙ্গবন্ধুকে মাইরা ফেলাইছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র।”

[৩] শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক-সাংবাদিক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ সেলিম নিজের বনানীর বাসভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

‘[৪] তিনি বলেন, ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন কর্নেল তাহের ও তার ডেপুটি হাসানুল হক ইনু রেডিওতে যাইয়া তাদের সমর্থন জানায়। সুতরাং তাদের বিপ্লব বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল কিন্তু সুষ্ঠভাবে যাতে পরিচালনা করতে না পারে; আন্তর্জাতিক ষড়যন্ত্রে, তাদের ইন্ধনে এই সব বিপ্লবীরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে আইছিল। এইসব বিপ্লবীরা বঙ্গবন্ধুকে উৎখাতের ষড়যন্ত্র করছিল। আর স্বাধীনতাবিরোধী আর এরা মিলিয়া বঙ্গবন্ধুকে হত্যা করল, মনি ভাইকে হত্যা করল, চার নেতাকে হত্যা করল। কিন্তু তাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র বঙ্গবন্ধু মারা যাওয়ার পর সব শেষ হইয়া গেছে, সুতরাং কথা অনেকে আছে বলতে চাই না। এই রহস্য একদিন উদঘাটন হবে।

  • সর্বশেষ