শিরোনাম
◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও) ◈ পুলিশকে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাষ্ট্রপতির ◈ সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত ঢাকার হকারদের নিয়ে ◈ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা! ◈ ৮ কোম্পানির ১৪ কাশির সিরাপে মাদক উপাদান, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধের উদ্যোগ! ◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যামাজনের গহীনে বরফ যুগের ৮ কিলোমিটার পাথুরে চিত্র আবিস্কার

আসিফুজ্জামান পৃথিল: [২] খুব সম্ভবত এই ছবিগুলো ১১ হাজার ৮০০ থেকে ১২ হাজার ৬০০ আগে আঁকা হয়েছে বলে বার্লিন ইউনিভার্সিটি অব এক্সেটার এর গবেষকরা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ছবিগুলো ৩টি আলাদা রক শেল্টারে আঁকা হয়েছে। সবচেয়ে বড়টির নাম সিয়েরে আজুল। এতে ১২টি প্যানেলে কয়েক হাজার ছবি রয়েছে। সিএনএন

[৩] আধুনিক কলম্বিয়ার সেরানিয়া লা লিনডোয় এই পাথরগুলোর অবস্থান। এতে আাঁকা সব গুলো ছবিই বরফ যুগের প্রাণীর। এতে রয়েছে জায়ান্ট স্লথ, মেসাডন, ক্যামেলিড, ঘোড়া এবং তিন পায়া আনগুলেট যাদের শুঁড় রয়েছে। সায়েন্স

[৪] প্রত্নতাত্বিক মার্ক রবিনসন বলেন, ‘এগুলো আসলেই অসাধারণ ছবি। আমরা পশ্চিম অ্যামাজনের আদিম মানুষদের সম্পর্কে এর মাধ্যমে জানতে পারছি। এই মানুষেরা শিকারি ছিলো। তারা এমন প্রাণী শিকার করতেন, যা আমাদের গাড়ির চেয়ে বড় ছিলো।’ এক্সয়টিকা

[৫] অন্য ছবিগুলোতে আছে মানব কাঠামো, জ্যামিতিক নকশা, শিকারের দৃশ্য, হরিন, টাপির, অ্যালিগেটর, বাদুর, বানর, কচ্ছপ, সাপ ইত্যাদি। এই ছবিগুলো আাঁকার সময় অ্যামাজন সাভানা থেকে বর্ষাবনে রুপান্তর হচ্ছিলো। পাথর সমান করতে আগুন ব্যবহার করেছেন শিল্পী। কি উপাদানে ছবিগুলো আাঁকা হয়েছে, তা নিয়ে গবেষণা চলছে।

  • সর্বশেষ