শিরোনাম
◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’ ◈ বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি!

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুকের রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ঘোষণা

মনিরুল ইসলাম : [২] বুকের রক্ত দিয়ে হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন হবেই- বলে ঘোষণা দিয়েছে 'বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ' ।

[৩] বৃহষ্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেন।

[৫] সংবাদ সম্মেলনে আওলাদ হোসেন বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভাস্কর্যবিরোধিতার নামে মূলত স্বাধীনতার বিরোধিতা করছে। তারা মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নেমেছে।

[৬] তিনি বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন হবেই হবে।

[৭] তিনি আরও বলেন, আমরা ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের জনগণ মনে করি, আমরা যেহেতু ওই এলাকার জনগণ, তাই আমাদের নৈতিক দায়িত্ব বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করা। আমরা বুকের রক্ত দিয়ে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন করা হবে।

[৮] সংবাদ সম্মেলনে মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানানো হয়। সেই সাথে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়