শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই আত্মসমর্পণ করে সস্ত্রীক জামিন পেলেন নূর আলী

মামুন: [২] জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী এবং তার স্ত্রী সেলিনা আলী আত্মসমর্পণ করে মঙ্গলবার জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এ জামিন দেন।

[৪] জামিন শুনানিতে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গাজী শাহ আলম বলেন, বাদীর সঙ্গে জাল-জালিয়াতি বা প্রতারণার কোন ঘটনা ঘটেনি। এটি একটি খাস জমি। আসামি এটি বরাদ্দ নিয়ে ভবন তৈরি করেছেন। নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকায় আসামি হাইকোর্টে রিট করেছেন এবং এটি এখনও চলমান রয়েছে। উচ্চ আদালতের আদেশ পাওয়া মাত্রই তিনি বাদীকে তার ফ্ল্যাটের নিবন্ধন করে দিবেন।

[৫] জানা যায়, ঢাকার পরীবাগে নূর আলীর বোরাক রিয়েল এস্টেটের বানানো ইউনিক হাইটসের একটি ফ্ল্যাট কিনেন জালাল আহমেদ স্পিনিং মিল ও শাহ ফতেহউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান সেলিম আহমেদ। ফ্ল্যাট ক্রয় বাবদ ২ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা গ্রহণ করেন আসামিরা। ২০১৫ সালে ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশন করে না দেওয়ায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়। মামলায় আসামি করা হয় সাতজনকে।

[৬] মামলা দায়েরের পর পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। সম্প্রতি পিবিআই তদন্ত করে জালিয়াতি ও প্রতারণা হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ১৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। সমনে হাজির না হওয়ায় সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়