শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাস্কর্য ও মূর্তি নিয়ে ভুল বোঝাবুঝি আছে : ধর্ম প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। তিনি বলেন, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যেকোনো সমস্যা সমাধান করা যায়। উসকানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়ে সংযত হতে হবে। এনটিভি

মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মো. ফরিদুল হক খান বলেন, সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ওমরা হজ পালনে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলেও সীমিত আকারে ওমরা করতে যেতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীর সংখ্যা বাড়ানো, হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা, জেদ্দার ইমিগ্রেশন বাংলাদেশে, হজে গমন সহজ ও নিরাপদ হয়েছে। সেটি আরো গতিশীল করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে জানিয়ে ফরিদুল হক খান বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের কার্যক্রম চলমান আছে।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে সরকারের কাছে তুলে ধরা এবং সরকারের কর্মকাণ্ড ও সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা সেতু হিসেবে কাজ করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়