শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাক-সিরিয়া সীমান্তে ড্রোন হামলায় ইরানি সামরিক কমাণ্ডার নিহত

রাশিদুল ইসলাম : [২] ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এ সামরিক কমাণ্ডারকে শনিবার থেকে রোববারের মধ্যে যে কোনো সময় ড্রোন হামলা করে হত্যা করা হয় বলে ইরাকের সরকারি সূত্র বলছে। আল-মনিটর/এনডিটিভি/এমইও

[৩] তবে ইরানি সামরিক কমাণ্ডারের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা যানবাহনে অন্য তিনজনও মারা গেছে।

[৪] ইরাক থেকে যানবাহনটি সিরিয়া সীমান্তে প্রবেশ করার পর ড্রোন থেকে হামলা চালানো হয়।

[৫] এ হামলার পর ইরাকি মিলিশিয়া গ্রুপ নিহতদের লাশ উদ্ধার করে।

[৬] ইরানি বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহেকে হত্যার একদিন পর দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক কমাণ্ডারকে হত্যা করা হল।

[৭] গত সপ্তাহ থেকে সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার বেশিরভাগই হচ্ছে ইরান ও সিরিয়ার অবস্থানগুলোর ওপর লক্ষ্য করে। সিরিয়ার সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ইরান দেশটিকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।

[৮] যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয়ের পর ক্ষমতা হস্তান্তরের দেড় মাসেরও কম সময় বাকি ও নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আনার কথা বলার পরও এধরনের হামলার ঘটনা ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়