শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট: সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সাল ভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আগামী ৫ই ডিসেম্বর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মানবজমিন

শনিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে ওই পদের নিয়োগ পরীক্ষা কবে নেয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই ৭ ব্যাংক হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক। সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ২৬৪টি, জনতা ব্যাংকে ১৩৯টি, রূপালী ব্যাংকে ২১১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৮টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর ৩০টি এবং কর্মসংস্থান ব্যাংকে ৬টি শূন্য পদ ছিল।

  • সর্বশেষ