শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জান্নাতুল নাঈম প্রীতি: নতুন শিক্ষানীতিতে ‘ভালো থাকা’ নামের বিষয়টায় কী শেখাবে?

জান্নাতুল নাঈম প্রীতি : নতুন শিক্ষানীতিতে ‘ভালো থাকা’ নামের বিষয়টায় কী শেখাবে, তাতে আমি কৌতুহলী। সেখানে কী শেখাবে যিনি বিসিএসে প্রথম হয়ে তথাকথিত প্রথম শ্রেণির সরকারি চাকরি পেয়ে নারীদের ছবিতে অবমাননাকর বিভিন্ন বক্তব্য লেখেন এবং বীরদর্পে ঘোরেন, এতে কী প্রমাণিত হয়? দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য? না, আমাদের সমাজ ব্যবস্থায় এরকম মানুষ মোটাদাগে পরিত্যাজ্য না। বরং ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেশনে ভোগা দেশের দুই তৃতীয়াংশ শিক্ষিত বেকারের কাছে সফলতার আইকন।

ভালো চাকরি আর ভালো থাকা খাওয়ার গ্যারান্টিপ্রাপ্ত নীতিহীন মানুষটিই কী ভালো থাকা বিষয়ে ‘ভালোর’ সংজ্ঞা হবে? এই যে জীবনানন্দ দাশ ঘুরেফিরে একটা তথাকথিত ভালো কলেজে চাকরি পাননি অথচ আপনারা তার নামে বিশ্ববিদ্যালয় চান এইটাই আপনার শিক্ষার ব্যার্থতা আর জীবনানন্দ দাশের সাফল্য।

আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আরেকটা বিশ্ববিদ্যালয়ে না পড়া মানুষের কাছে গিয়ে মার খাচ্ছে। এতে কি টের পান যে আপনার শিক্ষা তেমন মহান কিছু না? যে শিক্ষা একজন সৃজনশীল মানুষকে ভালো থাকতে দেয়নি সেই শিক্ষায় অন্তর্ভুক্ত বিষয়ের নাম ‘ভালো থাকা’ হলেও তা কি ভালো থাকতে দেবে? আমি মনে করি সৎ মানুষ আর ভালো মানুষ এক না। যেমন ধরেন আমার মোহের প্রধান জায়গা প্রতিভা।

প্রতিভাবান মানুষ বিখ্যাত হতেও পারেন বা নাও হতে পারেন। মিথ্যা জনপ্রিয় হলেও তা সত্য হয়ে যায় না। আইনস্টাইন ভয়াবহ প্রতিভাবান, কিন্তু বৈবাহিক সম্পর্কের দিক থেকে ভয়ংকর অবিশ^স্ত। এই মানুষটি কি সৎ না ভালো? আবার এপিজে আব্দুল কালাম আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও আমার তাকে কিছুক্ষেত্রে অদ্ভুত মনে হয়। একদিকে মানবতার কথা বলেছেন, সাধারণ জীবনযাপন করেছেন। আবার অন্যদিকে ‘মিসাইল ম্যান’ হয়েছেন। সেইসব মিসাইল দিয়ে কি দুনিয়ায় ফুল ফোটানো হবে? নাকি মানুষ মারা হবে? সেক্ষেত্রে তিনি কি ভালো না খারাপ?

আমি বুঝি আপনারা সফলতার কথা বলে মোটিভেশান স্পিচ দিয়ে বড়জোর সুশান্ত পাল আর আয়মান সাদিক হবেন। অস্ত্র বানিয়ে এবং সাধারণ জীবনযাপন করে হবেন মানবতা রক্ষাকারী। সেই সফলতা একেক সমাজে একেক রকম। ইংরেজি ভাষায় 'Rich man' Avi 'Great man' যেমন আলাদা, বাংলায় বড়লোক মানেও কি তাই? যেখানে সফলতারই স্কেল নেই, সেখানে ভালো খারাপের স্কেল কীভাবে বানানো হচ্ছে? আধুনিক জামানা এই হিপোক্রেসিরই জামানা। সেই হিপোক্রেসিকেই কীভাবে ভালো না খারাপ বলা হবে?

মাথাভর্তি এইরকম একগাদা প্রশ্ন নিয়ে ‘ভালো থাকা’ নামক আসন্ন বিষয়টি নিয়ে আমি ব্যাপক কৌতুহলী। প্রার্থনা করি ভবিষ্যতে ‘ভালো থাকা’ বিষয়ে ফেল করা শিশুটির যেন ‘ভালো থাকা’ বিষয়টাই ভালো না থাকার কারণ না হয়। তাহলে অন্তত আমরা ভালো থাকতাম তাইনা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়