শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তুরস্কে অভ্যুত্থান অপচেষ্টায় ৩৩৭ সেনা কর্মকর্তা ও অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজুল ইসলাম: [২] দেশটির একটি আদালত বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন। ২০১৬ সালের জুলাইয়ে ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছিলো। বিবিসি

[৩] দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়্যেব এরদোগানকে উৎখাতের ওই ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ আনা হয় প্রায় ৫শ’ জনের বিরুদ্ধে। তাদের মধ্যে ছিলেন বিমান বাহিনীর পাইলটরাসহ সেনা কমান্ডাররাও। আঙ্কারার কাছে আকিঞ্চি বিমানঘাঁটি থেকে তারা ওই অভ্যুত্থান পরিচালনা করেছিলেন বলে অভিযোগ আছে। ডেইলি সাবাহ

[৪] এরদোগানের মতে, যুক্তরাষ্ট্রে নির্বাসিত মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ছিলেন এই অভ্যুত্থানের মূল হোতা। তিনি সে সময় অবকাশযাপন কেন্দ্রে ছুটি কাটাচ্ছিলেন। অভুত্থান বিফল হওয়ার পর দেশজুড়ে গণহারে মানুষকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক ও বিচারপতিসহ এক লাখের বেশি সরকারি কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয় গুলেনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে। আনাদোলু

[৫] এরদোগানকে হত্যার চেষ্টা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কব্জা করার অভিসন্ধির অভিযোগে মামলার বিচার শুরু হয় ২০১৭ সালে। অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক সেনা কমান্ডারসহ আঙ্কারার বিভিন্ন স্থানে বোমা বর্ষণের অভিযোগে জঙ্গিবিমান এফ-১৬’র ২৫ পাইলটকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আরও ১০ জনের বেশি সেনা কর্মকর্তা ও এফ-১৬ পাইলটসহ চার বেসামরিক নাগরিকের প্রত্যেককে ৭৯ বছরের প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

[৬] তাছাড়া, অভ্যুত্থানে সমন্বয়কের ভূমিকা থাকার অভিযোগে ফেতুল্লাহ গুলেন এবং এক প্রযুক্তি অধ্যাপকসহ ৬ জনকে তাদের অনুপস্থিতিতেই বিচার করা হয়েছে। গুলেনের নেতৃত্বাধীন হিজমেত আন্দোলনকে তুরস্কের প্রেসিডেন্ট ‘সন্ত্রাসী’ সংগঠনের তকমা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়