শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিয়ের পার্টিতে গর্ভবতী ছয় স্ত্রীকে নিয়ে হাজির স্বামী প্রিটি মাইক

সিরাজুল ইসলাম: [২] নাইজেরিয়ায় সম্প্রতি এ ঘটনা ঘটে। প্রিটি দাবি করেন- ওই নারীদের গর্ভে তারই সন্তান বেড়ে ওঠছে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি প্রকাশ করা হয়।

[৩] প্রিটি মাইক নামে ওই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মালিকের আসল নাম মাইক ইজে-নওয়ালি নুয়োগু। তিনি নাইজেরিয়ার লাগোসের একটি নাইট ক্লাবের মালিক। ইনস্টাগ্রামে কয়েক লাখ অনুসারীর উদ্দেশে তিনি বলেন, কোনো কারসাজি নয়। আমরা আমাদের জীবনের সেরা সময় পার করছি।

[৪] তিনি বলেন, ওই ছয় গর্ভবতী নারী তার সন্তানের মা হবে। এ সময় তিনি প্রত্যেকের বেবি বাম্প স্পর্শ করে ভিডিও আপলোড করেন। তিনি বলেন, আমাদের সবারই স্বপ্ন ও পরিকল্পনা থাকে।

[৫] প্রিটি মাইক আগেও বিভিন্ন ইস্যুতে সমালোচনার শিকার হয়েছে। ২০১৮ সালে আরেকটি বিয়ের অনুষ্ঠানে ৫ জন নারীকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। তখন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এই পাঁচজন নারীকে বিয়ে করা আমার স্বপ্ন।’

[৬] ২০১৭ সালে তিনি আরেকটি অনুষ্ঠানে কুকুর বাঁধার শেকলে একটি মেয়েকে আটকে রেখে সমালোচনার শিকার হন। এমন অপরাধে তাকে গ্রেপ্তারও করা হয়েছিলো। সর্বশেষ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সমালোচনা করেছেন। তার এই কাজকে ‘পাগলামি’ বলছেন অনেকেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়