শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘স্বর্গকেও তুমি জমিয়ে রেখো’, মারাদোনার স্মরণে লিখলেন শাহরুখ

মুসফিরাহ হাবীব: [২]পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দেওয়া ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার জন্য শোকের ছায়া সব মহলেই। শোকপ্রকাশ করেছে বিশ্বের সবাই ৷ নিজের মতো করে মারাদোনাকে শেষ শ্রদ্ধাও জানিয়েছেন দেশি-বিদেশি তারকারা৷

[৩] এই শোকের মিছিলে নিজের ইনস্টাগ্রামে মারাদোনার ছবি পোস্ট করে সামিল হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। প্রয়াত ফুটবল রাজপুত্রের স্মরণে তিনি লিখেছেন, “মারাদোনা, তুমি ফুটবলকে আরও বেশি সুন্দর করে তুলেছিলে ৷ তোমাকে খুবই মিস করব ৷ যেভাবে তুমি বিশ্বের মন জয় করেছিলে, সেভাবেই স্বর্গকেও জমিয়ে রেখো... তোমার আত্মার শান্তি কামনা করি।”

[৪] ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মারা যান ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই আর্জেন্টাইন। ২ সপ্তাহ আগেই অস্ত্রোপচার হয়েছিল মারাদোনার৷ সেখানে ব্রেন থেকে ক্লট বার করা হয়েছিল৷ এরপরও তিনি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি ভাল আছেন৷ হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন৷ পরবর্তীতে বুকে ব্যাথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়