শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোন লক্ষণ ছাড়াই করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ও সচিব

কূটনৈতিক প্রতিবেদক: [২] ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষ্যে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে পজিটিভ আসে।

[৩] পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

[৪] পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

[৫] নাইজার সফর উপলক্ষ্যে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তাঁরও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়