শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে কোভিড শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ালো ৬ কোটি 

ওয়ালি উল্লাহ : [২] নভেম্বরের ৮ তারিখ ৫ কোটি ছাড়ানোর ১৭ দিন পর নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, নতুন এই রোগে বুধবার পর্যন্ত ৬ কোটি ১ লাখ ৮ হাজার ১৯৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

[৩] সুস্থ হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ১৪ লাখ ১৪ হাজার ৯২৫ জন।সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ৭৮৩ জন। সুস্থ ৭৬ লাখ ৩৯ হাজার ৮৪ জন। মারা গেছেন ২ লাখ ৬৫ হাজার ৯৪৩ জন।

[৪] যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ১০টি দেশে: ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিকো।

[৫] ভারতে ৯২ লাখ ২২ হাজার ২১৬ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৭৪৩ জন।লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ১৭৯ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জন।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়