শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘাস চাষের প্রশিক্ষণ ব্যয় কমানোর নির্দেশ

বাশার নূরু: [২] পুষ্টিকর ঘাস চাষাবাদের কৌশল শিখতে ৩২ কর্মকর্তার বিদেশ যাওয়ার প্রস্তাব নিয়ে সমালোচনা চলছে। এর মধ্যেই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে তোলা হয়েছে।

[৩] মঙ্গলবার ১১৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পসহ একনেক সভায় মোট ১০ হাজার ৭০২ কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

[৪] গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

[৫] দেশে গবাদি পশুর জন্য পুষ্টিকর ঘাস উৎপাদনের জন্য ‘প্রাণী-পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসের চাষ স¤প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর’ নামের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে ঘাস চাষ শিখতে ৩২ কর্মকর্তাকে বিদেশ সফরে পাঠানোর প্রস্তাব করা হয়েছে। এতে খরচ হবে ৩ কোটি ২০ লাখ টাকা। প্রত্যেক কর্মকর্তা খরচ বাবদ পাবেন ১০ লাখ টাকা। তারা অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে ঘাস চাষের প্রশিক্ষণ নেবেন।

[৬] ঘাস চাষ প্রশিক্ষণ নিয়ে একনেকে আলোচনা প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, ঘাষ চাষ প্রশিক্ষণে বিদেশ ভ্রমণের বিষয়ে একনেক সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। অনেক গণমাধ্যম এই নিয়ে রিপোর্টও করেছে। রিপোর্টের বিষয়গুলো আমলে নিয়ে ঘাস চাষ প্রশিক্ষণ ব্যয় কমানোর নির্দেশ দেয়া হয়েছে। ব্যয় কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার কথা বলা হয়েছে। এছাড়া আমরা দেখেছি অনেকে প্রশিক্ষণের আওতায় ঢুকে পড়েছেন। যারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করেন শুধু তারাই প্রশিক্ষণ নিতে যাবেন। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ