শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন মো. ফরিদুল হক খান, সন্ধ্যা ৭টায় শপথ, জানালেন ওবায়দুল কাদের

মহসীন কবির :[২] দীর্ঘদিন শূন্য থাকার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে এ শপথ বাক্য পাঠ করাবেন। সময় টিভি

[৩] মো. ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ আসনের সংসদ সদস্য ।

[৪] ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে এ মন্ত্রণালয়টি শূন্য হয়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এখন পর্যন্ত এই মন্ত্রণালয়ের নতুন কাউকে দায়িত্ব দিয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। বেশ কিছুদিন ধরে এ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব কে পাচ্ছেন এ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছিলো। এই আলোচনায় ময়মনসিংহ-৭ আসনের আওয়ামী লীগের এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর নামও শোনা গিয়েছিল।

[৫] উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। ওইদিন বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দ্বিতীয়বার তার হার্ট অ্যাটাক করে। এর পরপরই তিনি মারা যান। পরে করোনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসে। ৫ মাসের বেশি সময় পর মন্ত্রী পাচ্ছে এ মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়