শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রোকন: মিডিয়া মনোপলি গণতন্ত্রের জন্য কতোটা ক্ষতিকর?

শেখ রোকন : মিডিয়া মনোপলি গণতন্ত্রের জন্য কতোটা ক্ষতিকর, এ নিয়ে একটা ইন্টারেস্টিং ও ইনসাইটফুল আলোচনা শুনছিলাম দুদিন আগে। সিএনএন অ্যাঙ্কর ক্রিস্টিয়ানে আমানপোরের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুড। রুড বলেছেন, মিডিয়া ব্যুলিং রাজনীতিক, একাডেমিক, ব্যুরোক্র্যাটসহ সবার মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। তিনি ওই প্রবণতাকে গণতন্ত্রের জন্য ‘ক্যান্সার’ আখ্যা দিচ্ছেন। বিশেষ করে রূপার্ট মারডকের সংবাদ সম্রাজ্য কীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে পারে, যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ফলাফল নিয়ে ফক্স নিউজ তার প্রমাণ দিচ্ছে।

যতোদূর বুঝলাম, রুড ভয় পাচ্ছেন, অস্ট্রেলিয়াতেও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর বিরুদ্ধে তিনি গত মাসে একটি পাবলিক পিটিশন শুরু করে অস্ট্রেলিয়ান আইনসভা পর্যন্ত নিয়ে গেছেন। তাকে সমর্থন করেছেন দেশটির আরেকজন সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টারনবুল। রুড বলেছেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্যেও মিডিয়া মনোপলি নির্বাচনে ইস্যু হবে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অবশ্য কেভিন রুড সিএনএনে কিছু বললেন না। তবে তার পিটিশনে বাংলাদেশ থেকে কিছু ফেইক আইডি স্বাক্ষর করায় এ নিয়ে যে তোলপাড় চলছে, বিষয়টি নিয়ে আরও খোঁজ নিতে গিয়ে দেখলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়