শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ কল করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সাইফুল আরিফ: [২] নেত্রকোনার কলমাকান্দায় এক মা তার মাদকাসক্ত ছেলে শুভ্র সাহা কর্মকারকে (২৪) ৯৯৯ এ কল করে পুলিশে ধরিয়ে দেন।

[৩] পরে শুভ্র সাহাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়। শুভ্র সাহা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামের মৃত শম্ভু সাহা কর্মকারের ছেলে।

[৪] জানা যায়, শুভ্র সাহা প্রায় সময় মাদক সেবন করত। ফলে মাদকের টাকার জন্য বিভিন্ন আসবাবপত্র ভাংচুরসহ সংসারে অশান্তি সৃষ্টি করে আসছিল। অবশেষে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মা পার্বতী সাহা বাধ্য হয়ে শনিবার ৯৯৯ লাইনে কল করে তার ছেলেকে পুলিশে ধরিয়ে দেন।

[৫] পুলিশ শুভ্রকে আটক করে নিয়ে আসলে ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

[৬] কলমাকান্দা থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত শুভ্র সাহাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপার্দ করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়