শিরোনাম
◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও ◈ ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়!

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ডাকাত ও মাদক ব্যবসায়ী আটক!

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে এক ডাকাতকে ও ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

[৩] আটক ডাকাত মিজানুর রহমান রুবেল (২৮) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে এবং আটক মাদক ব্যবসায়ী আবদুল শক্কুর (৫০) উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছমদ আলী মিয়াজী বাড়ির মৃত সাহাবুদ্দিনের ছেলে।

[৪] শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টায় আটক দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

[৫] কোম্পানীগঞ্জ থানার পরিদর্শকত (তদন্ত) মো.রবিউল হক গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত মিজানুর রহমান রুবেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।

[৬] এর আগে, ২০১৮ সালে তাকে কোম্পানীগঞ্জে থানা পুলিশ ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার করে। পরে সে জামিনে এসে পুন:রায় ডাকাতির সাথে যুক্ত হয়। অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো.মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুল শক্কুরকে আটক করে। পরে এসআই মো.মাহফুজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

[৭] পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক আরও জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে ডাকাতি ও মাদক মামলায় বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ