শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে পুলিশের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: ভার্চ্যুয়াল জগতে প্রায়ই কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন শোবিজ অঙ্গনের তারকারা। আর এমন অভিজ্ঞতার শিকার হয়ে সেই কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন কলকাতার টিভি অভিনেত্রী আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কলকাতার বাংলা নাটকের পরিচিত মুখ আয়েশা। তিনি একাধিক ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে। আয়েশা একজন নৃত্যশিল্পীও। ইনস্টাগ্রামে নিয়মিত নিজের নাচের ভিডিও আপলোড করেন তিনি।

গতকাল বুধবার বিকেলে আয়েশা তার ফেসবুক প্রোফাইলে ‘শিলাদিত্য ৬৯’ নামের এক প্রোফাইলের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করেন। সেই মন্তব্যের ভাষা এতটাই কুরুচিপূর্ণ যে, তা প্রকাশযোগ্য না। আয়েশা এ পোস্টে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করেছে। এ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এরাই আসলে ধর্ষক… মানসিক রোগী’।

আয়েশার এই পোস্টের পর তার পাশে অনেকেই দাঁড়িয়েছেন। এর মধ্যে কলকাতার টেলিভিশন জগতের তারকা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, শর্মিষ্ঠা আচার্যও রয়েছেন। অনেকেই তাকে শুধু হ্যাশ ট্যাগ নয়, কলকাতা পুলিশকে ফোন করেও বিষয়টি জানাতে বলেছেন। এই ধরনের ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে। অনেকে আবার ওই ব্যক্তিকে মানসিক রোগী বলে মন্তব্য করেছেন। সূত্র: জি নিউজ, সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়