শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল থেকে ছিটকে গেলেন সার্জিও রামোস

স্পোর্টস ডেস্ক : [২] হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস। ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।

[৩] এক বিবৃতিতে বৃহস্পতিবার রামোসের ডান পায়ের পেশিতে চোটের বিষয়টি জানায় রিয়াল মাদ্রিদ। অধিনায়কের সেরে উঠতে কতদিন লাগবে, তা জানানো হয়নি। উয়েফা নেশন্স লিগে গত মঙ্গলবার জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন রামোস।

[৪] স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ধরনের চোট থেকে সেরে উঠতে দশ থেকে ১৪ দিন সময় লাগে। সেই হিসেবে ২১ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ তো বটেই, আগামী বুধবার (২৫ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসাকে পাবে না রিয়াল।

[৫] আগামী ২৮ নভেম্বর লা লিগায় জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ আলাভেস। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শাখতার দোনেৎস্ক। এরপর তাদের প্রতিপক্ষ যথাক্রমে সেভিয়া, বরুশিয়া মনশেনগ্লাডবাখ ও আতলেতিকো মাদ্রিদ। গোল ডটকম/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়