শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০০৭-২০০৮ পর্যন্ত ছিলাম ছোট জেলে, এখন বড় জেলে আছি: প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে গণভবনে কারাবন্দির মতো জীবন অতিবাহিত করছি। অনেকদিন পর সুযোগ পেলাম, অনেক বেশি বকবক করলাম। অনেক বেশি কথা বললাম। এখন আমি একা। কিন্তু জেলখানার মতোই আছি। সেটাই আমার দুঃখ।

[৩] বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কলে সভায় যুক্ত হন ।

[৪] করোনা পরিস্থিতিতে বন্দির মতো থাকলেও সব কাজ করে যাচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যখনই সভা করবেন বা কথা বলবেন, আমাকে লিংক দেবেন। আমি যোগাযোগ করতে পারব।’ ভিডিওকলে তিনি নিয়মিত যোগাযোগ করতে চান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগই তো আমার পরিবার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়