শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বয়োজেষ্ঠ্যদের উপর শক্তিশালী রোগপ্রতিরোধ তৈরি করছে অক্সফোর্ড ভ্যাকসিন: গবেষণা

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে দৃঢ় রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছে। ব্রিটিশ চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানসচটে প্রকাশিত অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় দফার ফলাফলে এমনটি বলা হয়েছে। ল্যানসেট

[৩] ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার ফলাফলে অক্সফোর্ডের ভ্যাকসিনটির ডোজ নেয়া ৫৬০ সুস্থ স্বেচ্ছাসেবীর এ সংক্রান্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা আশাব্যঞ্জক। এ ছাড়া এই ভ্যাকসিনের পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে ল্যানসেটে পিয়ার রিভিউ হওয়া ফলাফলে জানানো হয়েছে। সিএনএন

[৪] দ্বিতীয় দফার ফলাফলে বলা হয়েছে, ভ্যাকসিন প্রয়োগের পর ১৮ থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে ৫৬ থেকে ৬৯ এবং ৭০ বয়সোর্ধ্বদের মধ্যে। ডেইলি মেইল

[৫] ইতোমধ্যে তৃতীয় ধাপের ট্রায়ালের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, ফাইজার-বায়োএনটেক, রাশিয়ার স্পুতনিক-৫ এবং মডারনার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি। এর মধ্যে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনটি ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে। দ্য গার্ডিয়ান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়