শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের বাসভবনের আশেপাশে পুলিশি টহল বাড়ানো হয়েছে

স্পোর্টস ডেস্ক : [২] টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বাসভবনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তার বাসার আশেপাশে টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৩] নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া।

[৪] এরআগে, বুধবার (১৮ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করার সময় তার পাশে বন্দুক হাতে এক নিরাপত্তাকর্মীকে দেখা গেছে। এমনকি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে ইনডোরে অনুশীলনের সময়ও ছায়ার মতো সাকিবকে অনুসরণ করে গেছেন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

[৫] প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় একটি পূজার অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন তালুকদার নামের এক যুবক। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হন সেই যুবক। সাকিবও ব্যাখ্যা দেন সেই অনুষ্ঠানে তিনি কেন ছিলেন। - যমনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়