শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচা মাছে কামড় বসিয়ে মন্ত্রী বললেন, এতে করোনা হবে না (ভিডিও) !

সাদেক আলী : মাছ থেকে করোনাভাইরাসের সংক্রমণ হয় না। কিন্তু মহামারিকালে দেশের জেলেরা মাছ ধরলেও জনগণ মাছ খেতে চাইছেন না। তাই জেলেদের কষ্ট লাঘবে মাছ কিনতে জনগণকে উৎসাহ দিতে অভিনব পন্থা অবলম্বন করলেন শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি। এক সংবাদ সম্মেলনে কাঁচা মাছ কামড়ে খেলেন তিনি।

গত মঙ্গলবার রাজধানী কলম্বোয় এক সংবাদ সম্মেলনে এ কাণ্ড ঘটিয়েছেন দিলীপ ওয়েড়ারাচ্চি। মাছ খেয়ে তিনি বলেন, ‘আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ, দেশবাসী মাছ খেতেই চাইছে না। সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন, এটা খেলে কোনো সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব, সকলে যেন আগের মতোই মাছ খান। ভয়ের কোনো কারণ নেই। এর থেকে করোনা সংক্রমিত হবেন না।’

প্রথমদিনে সামুদ্রিক মাছের কারণে করোনাভাইরাস ছড়ায় এমন খবরে লঙ্কানরা মাছের প্রতি আকর্ষণ হারায়। যে কারণে দেশটিতে সামুদ্রিক মাছের বিক্রিই কমে যায়। মাছের বিক্রি বাড়াতেই অভিনব এই পন্থা অবলম্বন করেন সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি।

গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় মার্কেট। বিক্রি না হওয়া হাজার হাজার মাছ নষ্ট হয়ে যায়। চাহিদা না থাকায় এক ঝটকায় অনেকখানি কমে যায় মাছের দামও। যার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন মাছ ব্যবসায়ীরা। মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা। সেই আতঙ্ক দূর করতেই আসরে নামেন সাবেক মৎস্য মন্ত্রী।

 

  • সর্বশেষ