শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাস্কর্য ও মূর্তির মধ্যে যারা পার্থক্য বোঝে না, তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

মহসীন কবির : [২] বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। ডিবিসি ও সময় টিভি

[৩] বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ প্রসঙ্গে তিনি আরও বলেন, এদেশ সব ধর্মের, সব সম্প্রদায়ের। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে। দেশের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ যেন অক্ষুন্ন থাকে তা নিশ্চত করবে সরকার। এজন্য একটি আলাদা কমিটি গঠন করা হবে।

[৪]তিনি বলেন, অনলাইনের ওটিটি কনটেন্ট যেন নিয়ম নীতির মধ্যে থাকে সে বিষয়ে সরকার কাজ করছে।বর্তমান বাস্তবতায় ওটিটি কনটেন্ট এড়ানো সুযোগ নেই ।

[৫] এছাড়াও দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যাংকের মাধ্যমে দেয়া কম সুদের এ ঋণ দিয়ে সিনেমা হল সংস্কার বা নতুন হল নির্মাণ করতে পারবেন উদ্যোক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়