শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার কাছে নিরাপত্তা ইস্যুতে পরামর্শ চেয়েছে আর্মেনিয়া

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শুক্রবার আর্মেনিয়া-আজারাবাইজান জেনেভায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় বসে। কিন্তু কোনো ফলাফল আসেনি। যুদ্ধবিরতির নতুন আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নিরাপত্তা ইস্যুতে জরুরি পরামর্শ চেয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

এদিকে, দ্রুত যুদ্ধ বন্ধের জন্য বিবদমানপক্ষগুলোকে আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার মূল ভূখণ্ডে সরাসরি যুদ্ধ পৌঁছে গেলে ইয়েরেভানকে প্রয়োজনীয় সহায়তা দেবে রাশিয়া।

গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে দু’পক্ষের দেওয়া তথ্যে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তথ্যানুযায়ী, দু’পক্ষে পাঁচ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন। এরই মধ্যে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ এবং আর্মেনিয়ার জোহরাব মাৎসাকানিয়ান জেনেভায় মুখোমুখি সংলাপে বসেন। দু’পক্ষ আগে স্বাক্ষরিত মানবিক যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে সম্মত হয়েছে বলে মিনস্ক গ্রুপের বিবৃতিতে বলা হয়। এতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না করতে সম্মত হয়েছে দুই দেশ।’ একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে নিহতদের লাশ হস্তান্তরে সক্রিয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়