শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রেকর্ড ৫ লাখ ৭৩ হাজার, যুক্তরাষ্ট্রে রেকর্ড ৯৮ হাজার ৫৮৩

আসিফুজ্জামান পৃথিল: [২] শেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৭ হাজারেরও বেশি রোগী। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৭৯৪ জন। মারা গেছেন ১১ লাখ ৯৩ হাজার ৯১২ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৫২ হাজার ২৮৪ জন। ওয়ার্ল্ডোমিটার

[৩] যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ১ লাখ রোগী করোনায় আক্রান্ত হওয়ায় দেশটিতেও আলাদাভাবে হয়েছে রেকর্ড। একইসঙ্গে সেখানে করোনা রোগীর সংক্যা ৯০ লাখ অতিক্রম করেছে। মাত্র ১৪ দিনে সেখানে করোনাক্রান্ত হয়েছেন ১০ লাখেরও বেশি রোগি। এটিও একটি রেকর্ড। ফ্রি প্রেস জার্নাল

[৪] যুক্তরাষ্ট্রে এই রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২৯ হাজার জন। বৃহস্পতিবার সেখানে প্রথমবারের মতো ৯০ হাজার রোগীর রেকর্ড তৈরি হয। এদিকে বিশেষজ্ঞদের মতে, যেভাবে নির্বাচনী সমাবেশ হচ্ছে, সামনে সপ্তাহগুলোতে রোগীর সংখ্যা আরও বাড়ছে। দেশটির ৩৯টি রাজ্যে বাড়ছে রোগীর সংখ্যা। জন হপকিন্স

[৫] এদিকে, করোনা শনাক্তে ২য় স্থানে থাকরেও রোগী সুস্থতায় সারা বিশ্বে সবার উপরে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮১ লাখ ৩৭ হাজার ১১৩ জন। মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৬৮১ জন, যা বিশ্বে ৩য়। সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৩২ হাজার ৮২৯ জন। বিশ্বে ২য় সর্বোচ্চ ১ লাখ ৫৯ হাজার ৫৬২ জন মারা গেছেন ব্রাজিলে। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ